ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাব্য নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কাব্য (১৬) ওই এলাকার কাপড় ব্যবসায়ী শ্রী লিটন সরকারের ছেলে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। 

স্বজনদের দাবি, কাব্য ও তীর্থ জমজ দুই ভাই একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। কিন্তু হঠাৎ করে কাব্য পরীক্ষা দেবে না বলে জানায়। এ নিয়ে রাগারাগি করলে অভিমান করে কাব্য। পরে সকলের অজান্তে গলায় রশি পেঁচিয়ে কাব্য আত্মহত্যা করে। তাদের ধারণা, পরীক্ষা দেওয়ার ভয়ে কাব্য আত্মহত্যা করেছে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা ও সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষা দেওয়ার ভয় ও বাবা-মার সঙ্গে অভিমান করে কাব্য আত্মহত্যা করেছে। তবে অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম