আরেকজনের হয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ১৮:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৮:৫৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় আরেক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক যুবক গ্রেফতার হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিন এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষায় এ ঘটনা ঘটে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম সুমন রহমান (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিমুদ্দিনের ছেলে। ভোকেশনাল শাখার এক শিক্ষার্থীর (১৬) হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই শিক্ষার্থীর বাড়িও একই গ্রামে।

ইউএনও জানান, পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব বাদী হয়ে ওই যুবকসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অভিযুক্ত করে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে সিঙ্গারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আরিফুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী