বিস্কুট-সিগারেট বিক্রির দোকানে গাঁজা, গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ মে ২০২৩, ১৭:১৮আপডেট : ২৮ মে ২০২৩, ১৭:১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি বসতবাড়ির সামনের দোকান থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) রাতে উপজেলার ছোট খাটামারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭) এবং মো. সহিদ আলী (৫৭)। এর মধ্যে জহুরুলের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট খাটামারী গ্রামের সহিদ আলীর বাড়িতে অবস্থিত দোকানঘরে তল্লাশি চালানো হয়। দোকানটিতে বিস্কুট ও সিগারেট বিক্রি করা হতো। এ সময় দোকান থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা রাখায় দোকান মালিক সহিদ ও মাদক ব্যবসায়ী জহুরুলকে গ্রেফতার করা হয়।

ওসি নজরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী