উপহারের ঘরে থাকা মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ মে ২০২৩, ২৩:১৪আপডেট : ২৯ মে ২০২৩, ২৩:১৪

ভূমিহীন ম‌জিরন বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে উপহারের ঘর পেয়ে সেখানেই বসবাস করছিলেন এই নারী। ঘর হ‌য়ে‌ছে সঙ্গে বিদ্যুৎ সং‌যোগও। অন্যের বাড়িতে কাজ ক‌রে স্বাচ্ছন্দ্যেই চলছিলেন। কিন্তু চলতি মাসের বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মে মাসে তার বিদ্যুৎ বিল হিসেবে উল্লেখ করেছে ৫৪ হাজার ২৩৭ টাকা।

ম‌জির‌ন বেগম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টা‌রী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘ‌রে বাস করেন। ওই প্রকল্পে তিনিসহ ছয় পরিবারের বসবাস।

তিনি বলেন, আমার ঘ‌রে একটা ফ্যান ও একটা লাইট (বাল্ব) জ্বলে। বারান্দায় একটা বাতি আছে। মার্চ ও এপ্রিল মাসে ২৩০ টাকা ক‌রে বিল এসেছিল। কিন্তু এই মাসে বিল দিছে ৫৪ হাজার টাকা। আমার‌তো দুনিয়া ঘুরি গেছে। এটা কেমন করি হয়? দুইটা লাইট আর একটা ফ্যান চালার বিল এতো টাকা? বিষয়টা চেয়ারম্যানকে জানাইছি।

তাকে দেওয়া পল্লী বিদ্যুতের মে মাসের বিলের কাগজে দেখা গেছে, তার বৈদ্যুতিক মিটারের বর্তমান রিডিং ৬৯৪৫ এবং আগের রিডিং ২৮৭৭। ব্যবহৃত ইউনিট দেখা‌নো হ‌য়ে‌ছে চার হাজার ৬৮। ২৭ মে জরিমানা ছাড়া বিল প‌রি‌শো‌ধের তারিখ উল্লেখ ক‌রে তা‌কে ৫৪ হাজার ২৩৭ টাকা প‌রি‌শোধ কর‌তে বলা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামালকে কল করলে তিনি বলেন, আমি এভাবে কথা বল‌তে পার‌বো না। আপনি সামনে এসে কথা বলেন। এরপর সং‌যোগ কেটে দেন।

প্রতিষ্ঠান‌টির জেনারেল ম্যানেজার ম‌হিতুল ইসলাম বলেন, বিষয়‌টি সম্পর্কে খোঁজ নি‌য়ে ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের