মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে ঢুকলো ভারতের ৩ কিশোর

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১৭:১৭আপডেট : ১১ জুন ২০২৩, ১৭:১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের সীমান্ত পথে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে প্রবেশ করা তিন কিশোরকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

আটক তিন কিশোরের বয়স ১৮ বছরের নিচে। তারা সবাই ভারতের ধুবরী জেলার ধর্মশালা থানার জিডমারি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, রবিবার (১১ জুন) দুপুরে সোনাহাট স্থলবন্দরের প্রবেশ পথে মোটরসাইকেল নিয়ে ভারতীয় তিন কিশোর বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের আটক করলে তারা বুঝতে পারে যে তারা সীমান্ত সীমা লঙ্ঘন করেছে। প্রবেশ পথের গেট খোলা থাকায় তারা ভুলে ঢুকেছে বলে জানিয়েছে। পরে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়। এরপর দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘ভারতীয় তিন কিশোর পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করেছিল। যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী