পেশায় দিনমজুর, দেহ তল্লাশিতে মিললো পৌনে ৮ লাখ রুপি!

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১৩:৫৩আপডেট : ১৫ জুন ২০২৩, ১৩:৫৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় পৌনে ৮ লাখ ভারতীয় রুপিসহ দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী সড়ক থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন- ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীরতল গ্রামের আব্দুর সাত্তার (৩৮) এবং একই উপজেলার আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের রসুল আলী (৪৮)। তারা পেশায় দিনমজুর বলে জানায় পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী সড়কে সাত্তার ও রসুলকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব্যবস্থায় রাখা ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসব রুপির বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। পেশায় দিনমজুর হয়েও এসব রুপি তারা কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা তদন্ত করছে পুলিশ। 

ওসি আরও জানান, দুই জনের বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি