জমানো টাকা কেড়ে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিলেন দুই ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ২১:৩৫আপডেট : ১৫ জুন ২০২৩, ২১:৩৫

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় মায়ের ওপর ক্ষুদ্ধ হন দুই ছেলে। এরপর চলতো মানসিক নির্যাতন। এতে সহায়তা করতেন দুই পুত্রবধূ। কিন্তু এতেই তারা থেমে থাকেননি। বৃদ্ধা মায়ের জমানো এক লাখ ৪০ হাজার টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন দুই ছেলে। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী মায়ের পাশে দাঁড়ায়। তার অভিযোগের ভিত্তিতে দুই ছেলে ও পুত্রবধূদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (১৪ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছালেহা বেগম (৭৪) বাদী হয়ে তার দুই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে ভরণপোষণ আইনে মামলা করেন। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ছালেহা বেগমের ছেলে জাবেদ আলী ও সাদেক আলী এবং পুত্রবধূ জেসমিন বেগম ও স্বপ্না বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মনতাজ উদ্দিন মারা যাওয়ার পর ছালেহা বেগম তার একটি জমি মেয়েদের নামে লিখে দেন। এ কারণে দুই ছেলে ও তাদের স্ত্রী মিলে ছালেহা বেগমকে নানা রকম নির্যাতন করতে থাকেন। ছেলেদের জমি না দেওয়ায় মা হিসেবে কোনও অধিকার ও সম্মান পাচ্ছিলেন না। সর্বশেষ দুই ছেলে ও পুত্রবধূরা মিলে সালেহা বেগমের জমানো এক লাখ ৪০ হাজার টাকা কেড়ে নেন। এরপর বুধবার তাকে বাড়ি থেকে বেড় করে দেন। উপায় না পেয়ে সালেহা বেগম পুলিশের দ্বারস্থ হন। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ছেলে ও পুত্রবধূদের গ্রেফতার করে পুলিশ।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ওই পরিবারে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। ছেলেরা এজন্য সালেহা বেগমের ওপর ক্ষুব্ধ ছিল।’

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‌‌‌‘ভুক্তভোগী মা বাদী হয়ে পিতা-মাতার ভরণপোষণ আইনে মামলা করেছেন। পরে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি