টাকা চুরি করতে গিয়ে ভিক্ষুককে হত্যা

হিলি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ০৯:০০আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:০০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দুর্গাপুর হাটপাড়া গ্রামে আয়তুন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট থানা পুলিশ তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসীর ধারণা, ওই নারীর কাছে থাকা ভিক্ষার টাকা চুরি করতে এসেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় মেম্বার মফিজুল ইসলাম জানান, ওই নারীর স্বামী অনেক আগেই মারা গেছেন। নাতনি ও তার জামাইকে নিয়ে নিজ বাড়িতে আলাদা বাস করতেন। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় নিজে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। শুক্রবার রাতের কোনও একসময় তার টাকা চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নাতনি দুলালী বেগম জানান, তার নানি প্রতিদিনের ন্যায় শয়নকক্ষে রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুর গড়িয়ে বিকালে হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করা হয়। কোনও সাড়া না পেয়ে জানালা খুলে দেখতে পান ঘরের সব কাপড়চোপড় এলোমেলো করা এবং খাটের ওপর মৃত অবস্থায় পড়ে আছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে টাকার ফুটলির ফিতা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে। এসময় তার ঘরে থাকা ট্রাংকের কাপড়-চোপড় ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম