কাঁচা মরিচের দাম বাড়িয়েছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ১৯:৩০আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২১:৩০

সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অবৈধ সুযোগ নেওয়ার কারণেই কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছি। মরিচ আসা শুরু হয়েছে। আশা করছি ২/৪ দিনের মধ্যে দাম কমে যাবে। 

সোমবার (৩ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ ও বৃষ্টিতে পরিবহন সমস্যার কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। এর সঙ্গে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরাও সুযোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, এর আগে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। আমরা আমদানি শুরু করার পর দাম কমে এসেছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে অনেক জিনিসের দাম কমেছে।’

চিনির দাম বৃদ্ধির ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চিনি উৎপাদন কমেছে। গ্রামে চিনির চাহিদা বেশি না। তবে শহরে চিনির চাহিদা অনেক। এ ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম