বন্যার পানিতে ভেসে এলো অজ্ঞাত লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ১৮:২৫আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:২৫

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ঢুষমারা থানার কলকিহারা গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে বন্যার পানিতে কলকিহারা গ্রামে লাশটি ভেসে আসে। ঢুষমারা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার মোহনগঞ্জ ইউনিয়নের কলকিহারা গ্রামে বন্যার পানিতে লাশটি ভেসে আসে। দুপুরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায় পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশটি বন্যার পানিতে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

‘বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিকে জামালপুর জেলাধীন এলাকায় দেখা গিয়েছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও শোনা যাচ্ছে। তবে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি’ যোগ করেন ওসি।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম