পানির ড্রামে পড়ে মারা গেলো শিশু

হিলি প্রতিনিধি 
২৪ জুলাই ২০২৩, ১৮:০৫আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৮:০৫

দিনাজপুরের নবাবগঞ্জে পানির ড্রামে গোসল করতে গিয়ে আলী হাসান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলার দিঘিরত্না গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আলী হাসান উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘিরত্না গ্রামের মনজিরুল ইসলামের ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি তাওহিদুল ইসলাম বলেন, সকালে আলী হাসান নামের শিশুটি তাদের বাড়ির টিউবওয়েলের পাশে রাখা পানির ড্রাম থেকে পানি নিয়ে গোসল করছিল। একপর্যায়ে ড্রামের ভেতর পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে বাড়ির আশপাশে ও পুকুরে খোঁজাখুঁজি করে। পরে ড্রাম থেকে তার উদ্ধার করে।

তিনি আরও বলেন, দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল