অন্যের জমি নিজের দাবি করে মামলা, ২ বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ২০:৫২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২০:৫২

অন্যের জমি নিজের দাবি করে আদালতে মামলা করেছিলেন দুই ব্যক্তি। সেইসঙ্গে জমির নকল দলিলপত্র দাখিল করেছিলেন। কিন্তু রায় ঘোষণার আগে দলিলপত্র পর্যালোচনায় বিষয়টি আদালতের নজরে আসে। প্রাথমিক যাচাইয়ে দাখিলকৃত দলিলপত্র নকল বলে প্রতীয়মান হওয়ায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন আদালত। মামলার পর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

কুড়িগ্রামের রৌমারী সিনিয়র সহকারী জজ আদালতে এ ঘটনা ঘটে। ওই আদালতের সেরেস্তাদার আলী হাসান বাপ্পী গত ২৪ জুলাই কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে দুই বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। আলী হাসান বাপ্পী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন রৌমারী উপজেলার বালুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. আতাউর রহমান ও উলিপুর উপজেলার দক্ষিণ নামাজের চর গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে মো. আব্দুল আউয়াল। এর মধ্যে আতাউর রহমান ২০২২ সালে করা মামলায় নকল আরএস খতিয়ান দাখিল করেন। আব্দুল আউয়াল ২০১৫ সালে করা মামলায় জাল দলিল দাখিল করেন। বিষয়টি আদালতের নজরে এলে দুই বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন বিচারক।

আদালত সূত্র জানায়, রৌমারী সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আলী হাসান বাপ্পী গত ২৪ জুলাই রৌমারী আমলি আদালতে এই দুটি মামলা করেন। আদালত মামলটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সেরেস্তাদার আলী হাসান বাপ্পী বলেন, ‘বাদীদের করা দুই মামলার রায় ঘোষণা হয়েছে। পৃথক দুই রায়ে উল্লেখ করা হয়েছে, মামলা দুটিতে দুই জন বাদী যে কাগজ দাখিল করেছেন, তার মধ্যে একজনের দাখিলকৃত আরএস খতিয়ান এবং একজনের দাখিলকৃত দলিল আদালতের কাছে নকল বলে প্রতীয়মান হয়েছে। এজন্য আদালতের সেরেস্তাদারকে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার আদেশ দিয়েছেন বিচারক। পরে বাদী হয়ে মামলা করেছি। তখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী