কেজিতে ৬০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

হিলি প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ১৮:১৩আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮:১৩

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। দুই দিন আগে ১৪০ টাকা বিক্রি হলেও রবিবার (৩০ জুলাই) সকাল থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মরিচ। দাম ক্রয়ক্ষমতার মধ্যে আসায় খুশি নিম্নআয়ের মানুষজন।

রবিবার সকালে সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রত্যেক সবজি দোকানে রয়েছে দেশি কাঁচা মরিচ। খুচরা ব্যবসায়ীরা জানালেন, সরবরাহ বেড়েছে, এ জন্য দাম কমেছে।

হিলি বাজারে কাঁচা মরিচ ও সবজি কিনতে আসা নূরে আলম বলেন, ‘এবার কাঁচা মরিচের দাম যে পরিমাণ বেড়ে গিয়েছিল, তা গত কয়েক বছরেও বাড়েনি। এখন দাম কমছে। বলা যায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এমন দাম থাকলে আমাদের মতো মানুষ মরিচ কিনে খেতে পারি। না হয় কিনতে পারি না।’ 

একই বাজারে সবজি কিনতে আসা আয়েশা সিদ্দিকা বলেন, ‘কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। দুই দিন আগেও ১৪০ টাকা কেজি ছিল। আজ ৮০ টাকা দরে কিনেছি। দাম কমলে একটু বেশি পরিমাণ কেনা যায়।’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘অনাবৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ফুল ঝরে গেছে। অনেক গাছ মরে গেছে। এতে উৎপাদন ব্যাহত হয়। বাজারে সরবরাহ কমে যায়। এ সুযোগে বাড়তে থাকে দাম। এ অবস্থায় ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। এতে দাম কিছুটা কমলেও তা অনেকের ক্রয়ক্ষমতার বাইরে ছিল।’ 

তিনি বলেন, ‘গত কয়েকদিন চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করে। দুই দিন আগেও ১২০ টাকা কেজি দরে কিনে ১৪০ টাকায় বিক্রি করেছি। আজ ৬০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় বিক্রি করছি। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আর বাড়বে না, এমনই থাকবে।’

/এএম/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক