পেঁয়াজ রফতানিতে আবারও শুল্ক বসিয়েছে ভারত?

হিলি প্রতিনিধি 
২৬ আগস্ট ২০২৩, ১১:০৮আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩০

৪০ ভাগ শুল্ক আরোপের রেশ কাটতে না কাটতেই এবার ভারত সরকার পেঁয়াজ রফতানিতে শুল্কায়ন মূল্য বাড়িয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এর ফলে আমদানি খরচ যেমন বাড়বে একইসঙ্গে বন্দর দিয়ে পণ্যটি আমদানিতেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে ভারতীয় পেঁয়াজ রফতানিকারকরা হিলি স্থলবন্দরের আমদানিকারকদেরকে মোবাইল ফোনে এই তথ্য জানিয়েছেন। আজ থেকেই নতুন এই শুল্কায়ন মূল্য কার্যকর হবে বলেও ভারতীয় রফতানিকারকরা জানান।

হিলি স্থলবন্দরেরর পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, দেশের বাজারে এই নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। এরই মাঝে ভারতে বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সে দেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমে গেছে। সেই কারণে রফতানি নিরুৎসাহিত করতে গত ১৯ আগস্ট (শনিবার) ভারত সরকার পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে।

তিনি বলেন, কত টাকা শুল্ক দিতে হবে সেটি নিশ্চিত না হওয়ায় এর পর দিন ২০ আগস্ট (শুক্রবার) বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি। কেজি প্রতি প্রকারভেদে ৫ থেকে ৭ টাকা শুল্ক পরিশোধ করতে হবে বিষয়টি নিশ্চিত হওয়ায় সোমবার থেকে আবারও আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের এই আমদানিকারক আরও বলেন, এরই মাঝে শুক্রবার পেঁয়াজ রফতানিতর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। শুক্রবার রাতে ভারতীয় রফতানিকারকরা মোবাইল ফোনে সেই বিষয়টি আমাদের জানিয়েছেন। এত দিন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে আমরা যে ১৫০/২০০ মার্কিন ডলার মূল্যে যে এলসি খুলতাম এর ওপর ৪০ ভাগ শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতো ভারত। কিন্তু এ ক্ষেত্রে তারা নতুন নির্দেশনা জারি করেছে, যে মূল্যেই এলসি করা হোক না কেন ভারতীয় কাস্টমসে প্রতি টন পেঁয়াজের ৩২৫ মার্কিন ডলার শুল্কায়ন মূল্য ধরে শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ রফতানি করতে হবে। ভারতের কৃষি পণ্যের মূল্য নির্ধারণি সংস্থা নতুন এই শুল্কায়ন নির্ধারণ করে দিয়েছে। পুরোনো নতুন সব এলসির ক্ষেত্রেই এই মূল্য পরিশোধ করতে হবে। এর ফলে বর্তমানে পেঁয়াজের কেজি প্রতি যে প্রকারভেদে ৫/৭ টাকা শুল্ক পরিশোধ করতে হতো সেটি বেড়ে ১১টাকার মতো পরিশোধ করতে হবে। সেটিই ফিক্সড কি না এখনও নিশ্চিত নয়

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ পেঁয়াজ রফতানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য ৩২৫ মার্কিন ডলার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোনও নোটিফিকেশন এখনও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। আজ বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের