বাবা ও ছোট ভাইকে হত‍্যায় বড় ভাইয়ের মৃত‍্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা এবং ছোট ভাইকে হত‍্যার দায়ে বড় ভাইকে মৃত‍্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২-এর বিচারক শ‍্যাম সুন্দর রায় এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত বাঞ্চারাম রায় সদর উপজেলার আমইর এলাকার বঙ্কিমচন্দ্র রায়ের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাঞ্চারাম। তার অনুপস্থিতিতে রায় দিয়েছেন আদালত। 

মামলার এজাহার থেকে জানা যায়, জমিজমা নিয়ে বাবা বঙ্কিমচন্দ্র রায় এবং ছোট ভাই নোহারাম রায়ের সঙ্গে বিরোধ চলছিল বাঞ্চারাম রায়ের। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নোহারাম ও তার স্ত্রী কুমুতী রানি রায় অসুস্থ বঙ্কিমচন্দ্রকে বাথরুমে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধারালো ছুরি দিয়ে বাবা বঙ্কিমচন্দ্র এবং ছোট ভাই নোহারামকে ছুরিকাঘাতে হত‍্যা করে পালিয়ে যান বাঞ্চারাম। এ ঘটনায় নোহারাম রায়ের স্ত্রী বাদী হয়ে স্বামী এবং শ্বশুরকে হত‍্যার অভিযোগে বাঞ্চারাম রায়ের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় হত‍্যা মামলা করেন। পরে তাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা।

দিনাজপুর জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাসনে ইমাম নয়ন বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরেই বাবা ও ছোট ভাইকে হত্যা করেছিলেন বড় ভাই। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বাঞ্চারাম রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের