ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি

লিয়াকত আলী বাদল, রংপুর
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬

তাৎক্ষণিক বদলির আদেশ উপেক্ষা করে এখনও থানায় সপদে বহাল তবিয়তে আছেন রংপুরের তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান। অথচ রংপুর রেঞ্জের ডিআইজি বদলির আদেশে তাকে ১২ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ছাড়পত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। অন্যথায় পর দিন থেকে তিনি অবমুক্ত বলে গণ্য হবেন। এসবের তোয়াক্কা না করে নিজেই নিজেকে থানায় রেখেছেন।

জানা গেছে, তারাগঞ্জ থানা এলাকার একটি যৌতুকের মামলার রায়ে দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করায় এই ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এই নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আশরাফুল ইসলামকে বাসা থেকে তুলে থানায় নিয়ে একটি অভিযোগ দিয়ে আদালতে চালান দেন ওসি। এই নিয়ে খবর প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অবশেষে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে বদলি করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন।

ডিআইজি আব্দুল বাতেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ওসি মোস্তাফিজার রহমানসহ চার পুলিশ কর্মকর্তাকে রংপুর বিভাগের অধীন বিভিন্ন জেলায় বদলির আদেশ দেওয়া হলো। তারাগঞ্জ থানার ওসিকে দিনাজপুরে বদলি করা হয়েছে। অবশ্যই ১২ সেপ্টেম্বরের মধ্যে বদলি হওয়া স্থানের জন্য ছাড়পত্র নিতে হবে। অন্যথায় পর দিন ১৩ সেপ্টেম্বর তিনি অবমুক্ত হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর বদলির আদেশ পাওয়ার পরেও ওসি দায়িত্ব ছাড়ছেন না। যা ডিআইজির আদেশ পুরোপুরি অমান্য করে চেইন অব কমান্ড ভঙ্গ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের একজন উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাম না প্রকাশে শর্তে বলেন, ডিআইজি রংপুর রেঞ্জ হচ্ছেন রংপুর বিভাগে পুলিশের প্রধান। তিনি লিখিত আদেশ দেওয়ার পরই ওসির সেই আদেশনামা প্রতিপালন করা বাধ্যতামূলক ছিল। কিন্তু কেন অমান্য করে এখনও সেখানে বহাল আছেন তা আমার জানা নেই। এর মাধ্যমে আরও একটি শাস্তিযোগ্য অপরাধ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরীর মোবাইল নম্বরে কল দিলেও বন্ধ পাওয়া যায়।

এদিকে, পুলিশের সদরদফতরসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করে অবৈধভাবে টাকা আদায়সহ বিভিন্ন অপরাধের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। 
পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এই ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ লিখিত আকারে গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০১৪ সাল থেকে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান সম্প্রতি যৌতুকের একটি মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারাগঞ্জের ইকরচালি বানিয়াপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মমদেল হোসেনকে গ্রেফতার না করায় বাদী অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১১ আগস্ট দৈনিক সংবাদে একটি খবর প্রকাশ হয়। গত ২৪ আগস্ট রংপুর নগরীতে মানব কল্যাণ সংস্থার ও সিএসও ফোরাম যৌথভাবে আয়োজিত নারী নির্যাতন বিরোধী কর্মশালায় তিনি তারাগঞ্জ থানা এলাকায় আশ্রয়ণ প্রকল্পসহ দুই স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তারাগজ্ঞ থানা পুলিশ মামলা নেয়নি মর্মে অভিযোগ করেন। পাশাপাশি উপজেলায় নারী নির্যাতন বেড়েছে মর্মে বক্তব্য রাখেন। পরপর দুটি ঘটনায় ওসি তার ওপর ক্ষিপ্ত হন।

/এফআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম