সাক্ষ্য দিয়ে ফেরার পথে প্রাণ গেলো ছুটিতে থাকা পুলিশ কর্মকর্তার

নীলফামারী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৩, ১১:৫৭আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:২৩

নীলফামারীর জলঢাকায় কর্মরত মো. জহুরুল ইসলাম (৩৮) নামের এক এসআইসহ (ডিএসবি) দুই জন দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই এসআই দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জয়নগর উত্তর লক্ষ্মীপুর গ্রামের আফার উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, নিজ কর্মস্থল থেকে গত ৩০ সেপ্টেম্বর সাত দিনের নৈমিত্তিক ছুটিতে বাড়িতে যান। এ সময় গত মঙ্গলবার জিআর ৭৭/১৯ মামলার সাক্ষ্য দিতে দায়রা জজ আদালত (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনাল) রাজশাহীতে যান। সেখানে সাক্ষ্য দিয়ে ফেরার পথে রাত অনুমান পৌনে ৯টার দিকে বিরামপুরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ওমর ফারুক পরিবহনের সঙ্গে মো. এই পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে এসআই জহুরুল ইসলাম ও তার সঙ্গীয় মোনাইম হোসেন সুজন (৪০) গুরুতর আহত হন। সংবাদ পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বন্ধু সুজন। তার বাড়ী ফুলবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজ করতেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের লাশ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিকালে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

পুলিশ সুপার মো. গোলাম সবুর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি