এক মাস ১৩ দিন পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ১১:০৬আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৬

কূপ পরিবর্তনের জন্য বন্ধ থাকার এক মাস ১৩ দিন পর আবারও শুরু হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন কার্যক্রম। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর থেকে কয়লা খনির নতুন ফেইস ১৪১২ থেকে উত্তোলন কার্যক্রম শুরু হয়। এই ফেইসে দুই লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কয়লা খনি সূত্রে জানা গেছে, দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ নং ফেইস থেকে তিন লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করার পর মজুত শেষ হয়ে যাওয়ায় গত ২৯ আগস্ট উত্তোলন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই ফেইসের যন্ত্রপাতি নতুন ফেইস ১৪১২ নম্বরে স্থানান্তরিত করা হয়। অবশেষে সব কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরে এক মাস ১৩ দিন পর নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে।

সূত্রটি জানায়, কয়লা খনির ভেতর থেকে ফেইস তৈরি করে কয়লা উত্তোলন করা হয়। একটি ফেইসের কয়লার মজুত উত্তোলন করা শেষ হলে ওই ফেইস বন্ধ করে নতুন ফেইস চালু করা হয়। এ জন্য পুরাতন ফেইসের যন্ত্রপাতি নতুন ফেইসে স্থানান্তরিত করে কয়লা উত্তোলনের উপযোগী করা হয়। পুরাতন ফেইস থেকে যন্ত্রপাতি নতুন ফেইসে স্থানান্তরিত করতে ৪০ দিন থেকে ৪৫ দিন সময় লাগে। এ ছাড়া যন্ত্রপাতিতে ত্রুটি-বিচ্যুতি থাকলে নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়। সেক্ষেত্রে বাড়তি সময়ের প্রয়োজন হয়। ফলে এই সময়টাতে কয়লা উত্তোলন বন্ধ থাকে।

তবে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও এর প্রভাব পড়েনি কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ২৯ আগস্ট খনি থেকে উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার সময়ও কয়লা খনির ইয়ার্ড ও তাপ বিদ্যুৎকেন্দ্রের ইয়ার্ডে এক লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত ছিল। এই পরিমাণ কয়লা দিয়ে এখন পর্যন্ত তাপ বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন, নির্ধারিত সময়ের আগেই আমাদের সবার প্রচেষ্টায় এক মাস ১৩ দিনের মাথায় উৎপাদন শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
কয়লা উত্তোলনে পেপার ওয়ার্কই শেষ হয় না!
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু