চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ১১ মেম্বারের সংবাদ সম্মেলন

হিলি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ১৯:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:২৯

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই ইউপির ১১ জন সদস্য (মেম্বার)। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে পুটিমারা ইউনিয়নের নারী ও পুরুষ ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলম মিয়া বলেন, ‘২০২২-২৩ অর্থবছরের সাত লাখ ৫০ হাজার ও ২০২৩-২৪ অর্থবছরের সাত লাখ ৫০ হাজার টাকা ট্যাক্স আত্মসাৎ করেছেন চেয়ারম্যান আনিছুর রহমান। পাশাপাশি টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া উন্নয়ন প্রকল্পের ১০ শতাংশ টাকা আত্মসাৎ করেছেন। জন্মনিবন্ধনে সরকারি ফি ছাড়াও নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে তা আত্মসাৎ করেন। মাতৃত্বকালীন ভাতার জন্য অনলাইন আবেদন ফি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করেন, যা আইনগতভাবে অবৈধ। ১০০ থেকে ২০০ টাকা করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতার অনলাইন ফি আদায় করে আত্মসাৎ করেন। চেয়ারম্যান নিজস্ব দালালের মাধ্যমে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণ করেন। ননওয়েজ প্রকল্পের সভাপতিকে বাদ দিয়ে চেয়ারম্যান এককভাবে অর্থ উত্তোলন করেন। টিসিবির এক হাজার ৯৫২ জনের কার্ডের মধ্যে ২০ শতাংশ ব্যক্তিকে পণ্য না দিয়ে তা নিজেই নিয়ে যান। এসব নিয়ে প্রতিবাদ করলে আমাদের পরিষদে যেতে নিষেধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন চেয়ারম্যান।’

তিনি আরও বলেন, ‘এসব কারণে আমরা ১১ জন ইউপি সদস্য এই চেয়ারম্যানের ওপর অনাস্থা এনেছি। আমরা সরকারের কাছে তার অনিয়ম ও দুর্নীতির সঠিক বিচার চাই।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আনিছুর রহমানের মোবাইল নম্বরে কল দিলে তিনি বলেন, ‘আমি মোবাইলে এসব বিষয়ে কিছু বলতে চাই না। সরাসরি পরিষদে আসেন, তখন কথা বলবো।’

/এএম/
সম্পর্কিত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল