নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা নিয়ে বিজিবি-বিএসএফের বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৯:৩৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৯:৩৯

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারীর সোনাহাট বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকার মেইন পিলার ১০০৮ এলাকায় এ পতাকা বৈঠক হয়।

আজ বিকালে বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে বিজিবির ২২ সদস্যের দলের লেফটেনেন্ট কর্নেল আব্দুল মোত্তাকিম। ভারতের পক্ষে ২৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী জিতেন্দ্র গুপ্তা। ভারতের ধুবরী সেক্টরের আওতাধীন ৪৯ বিএসএফ, ৩১ বিএসএফ এবং ১৯ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক করে বিজিবি।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানায়, বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফের নজরদারি বৃদ্ধি, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধে আলোচনা হয়। এ ছাড়াও বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশে সীমান্ত এলাকা দিয়ে কেউ যাতে কোনও প্রকার অস্ত্র পাচার বা মজুত  করতে না পারে সে বিষয়ে নিরাপত্তা আরও জোরদার করতে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকার যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান করে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

বৈঠকে ব্যাটালিয়নের অধিনায়কসহ উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি