পীরগঞ্জে ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত, সাজানো নাটক বলছে বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বেলে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হন। তাদেরকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তারা জানান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, আটক, হয়রানি ও শান্তিপূর্ণ সর্বাত্মক গণ-আন্দোলনকে নস্যাৎ করতেই এ ধরনের নাটক সাজানো হচ্ছে।

এদিকে জেলা সদরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস-আদালত ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ করা গেছে। পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে খেয়াল রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল চোখে পড়ার মতো। তবে এখন পর্যন্ত শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল।

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম