স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৭:২৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭:২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো ছোরা দিয়ে স্ত্রী রাবেয়াকে (৩০) হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল হুদা (৩৬)।

পারিবারিক কলহের জের ধরে বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী নাজমুল হুদা ওই এলাকার মৃত ফজলুর রহমান মাস্টারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছোরা দিয়ে নাজমুল তার স্ত্রীর বুকে আঘাত করেন। এ সময় রাবেয়ার আর্তচিৎকার আর গোঙানির শব্দে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে স্বামী নাজমুল হুদা তার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, ‘জানা গেছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। রাবেয়ার আত্মস্বীকৃত খুনি স্বামী নাজমুল হুদা থানা হেফাজতেই রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা আপিল বিভাগের কার্যতালিকায়
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক