এমপি প্রার্থী হতে কুড়িগ্রামে জেলা পরিষদ চেয়ারম‌্যানের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ১৪:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৪৬

জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ম‌নোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় অবস্থানরত জাফর আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে দলীয় ম‌নোনয়ন পাওয়ার প্রত্যাশায় সোমবার দুপুর ১২টার দি‌কে মন্ত্রণালয়ে গি‌য়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করি, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমা‌কে কুড়িগ্রাম-২ আসন থেকে ম‌নোনয়ন দেবেন।’

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করার পাশাপাশি দল‌কে আরও শক্তিশালী করার জন্য কুড়িগ্রাম সদর আসনে সংসদ সদস্য হি‌সে‌বে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা কর‌ছি প্রধানমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় নি‌য়ে আমা‌কে ম‌নোনয়ন দেবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, মো. জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্রাহাম লিংকনসহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন  দলীয় ম‌নোনয়নপত্র কিনেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী