স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন এক ব্যক্তি

গাইবান্ধা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১৩:০১ আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:০১

গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন আব্দুল হান্নান মিয়া (৪০) নামের এক ব্যক্তি। তার দাবি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় আনন্দে দুধ দিয়ে গোসল করেন।

আব্দুল হান্নান মিয়া ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রবাসে ছিলেন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসলের এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাজুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৬ বছর আগে নিজ এলাকার এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। ১৬ বছরের সংসারে তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের কলহ ছিল। এই কলহের জেরে সম্প্রতি তাদের বিচ্ছেদ ঘটে।

দুধ দিয়ে গোসলের সময় তিনি বলেন, দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম