নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৯:০৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:০৭

কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজ সংসদীয় আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেও তা জমা দেননি। একই আসন থেকে তার ছেলে সাফায়াত বিন জাকির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেও জমা দেননি। এর মধ্য দিয়ে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তারা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসন থেকে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকিরসহ চার জন মনোনয়নপত্র জমা দেননি।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদনের তালিকা ধরে খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হাসান ছাড়াও একই দলের চার জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করার পরও জমা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘আমি সরকারের প্রতিমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি দলের বাইরে নই। আমার ভক্তরা আমাকে ভালোবেসে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের আমি বুঝিয়েছি যে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। ফলে মনোনয়নপ্রত্র জমা দেওয়া হয়নি।’

ওই আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু বলেন, ‘শুনেছি প্রতিমন্ত্রী ও তার ছেলে মনোনয়নপত্র নিলেও জমা দেননি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’

প্রসঙ্গত, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে ৪৮ জন মনোনয়নপত্র তুলেছিলেন। তবে জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী