দিনাজপুরে ট্রাকে আগুন, চালক ও হেলপার আহত

দিনাজপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১

দিনাজপুরের কাহারোলে ধানবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেছে। আহত হয়েছেন চালক ও হেলপার।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহরোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে।

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে কয়েকজন ট্রাকটিতে ঢিল ছুড়ে গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এই আগুন ও তড়িঘড়ি করে নামতে গিয়ে ট্রাকের চালক আনিস রহমান ও  হেলপার মফিজুল ইসলাম আহত হন। পরে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের