দিনের বেলায় ব্যাংকে চুরি, চোরদের পিটুনি দিয়ে পুলিশে

হিলি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের বেলা একটি ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চোরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের রিফাত পোলট্রি ফার্ম নামক এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় মোহাবুল ইসলাম।

আটকরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজান মিয়া (৩৫) এবং অপরজন নীলফামারী সদর উপজেলার দোলুয়া-মুসলিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইনুল ইসলাম (৩৩)।

স্থানীয়রা এবং ভুক্তভোগী মোহাবুল ইসলাম জানান, ব্যাংকের এজেন্ট শাখার মালিক প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পেছনে যায়। এ সময় সেখানে থাকা দুজন যুবকের মধ্যে একজন দোকানটিতে প্রবেশ করে এবং ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি করে মোটরসাইকেলে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এজেন্ট শাখার মালিক ও স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চোরদের ধাওয়া দিয়ে আটক করে। পরে সেখানে তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পিটুনিতে আহত হওয়ায় পুলিশ দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শামীমা বলেন, ‘পুলিশ দুজনকে হাসপাতালে নিয়ে এসেছে। তাদের জটিল কোনও সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক আমাদের হেফাজতে রয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। আটক মিজানের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানার ৪টি এবং মইনুলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। চুরির ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম