আসন ছাড়লেন এমপি আছলাম, চেয়ারম্যানের পদ ছেড়ে নৌকার টিকিটও গেলো জাফরের

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০১ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৭

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ ছয় জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে জেলার তিনটি আসনে জাকের পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী। জেলা প‌রিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন। জোটের শরিক হিসেবে কুড়িগ্রাম-১ আসন জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান ও কুড়িগ্রাম-২ আসন বর্তমান সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদকে দিয়েছে আওয়ামী লীগ। 

এছাড়া কুড়িগ্রাম-২-এ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-৩-এ জাকের পার্টির মো. সাহেব মিয়া এবং কুড়িগ্রাম-৪-এ একই দলের মো. শাহ আলম। পাশাপাশি কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পত্র পেয়েছি। এছাড়া কুড়িগ্রাম-২, ৩ ও ৪-এ জাকের পার্টির তিন জন ও কুড়িগ্রাম-৪ আসনে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে