যারা উন্নয়ন নিয়ে মিথ্যাচার করে, তাদের উদ্দেশ্য সঠিক নয়: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:৪১

আজ যারা আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করে, তাদের উদ্দেশ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে সমাজকল্যাণ মন্ত্রী তার নির্বাচনি এলাকা আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সঠিবাড়ি স্কুল মাঠের জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী তার বিরোধী স্বতন্ত্রপ্রার্থীর সমালোচনা করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি জনসভায় বলেছিলেন, আমি মন্ত্রিত্ব নেওয়ার পরে এলাকার কোনও উন্নয়ন করতে পারিনি। আমি তাদের সবিনয়ে বলতে চাই, আপনারা সত্যকে স্বীকার করুন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৫০টি স্কুল, কলেজসহ শত শত জ্বলজ্বল করে সত্যের মত জ্বলছে। এইসব উন্নয়নকে অস্বীকার করা মানে জ্বলন্ত সত্যকে অস্বীকার করা।’

মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমি উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবো। যা যা উন্নয়ন হয়েছে, সব কিছুর রেকর্ড আছে। আমি কারও বিরুদ্ধে মিথ্যাচার করে নিজেকে বড় করতে চাই না। আমি সেই কাজই করি, যা মানুষের কাজে লাগে। মানুষের কল্যাণে কাজ করলে স্রষ্টা খুশি হন।’

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এই নির্বাচনি জনসভায় তার ছেলে ও জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম