বিআরটিসি বাসের সঙ্গে ড্রাম ট্রাকের ধাক্কায় চালকসহ ২ জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিআরটিসির একটি বাসের সঙ্গে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাত জন। নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও অপরজন বাসের যাত্রী বলে জানা গেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ট্রাকের চালক ও যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করে থেমে যায়। এ সময় বাসটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রোড ডিভাইডারের ওপরে উঠে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাসের এক যাত্রী।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম