নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবির আরও ৫ সদস্য আহত

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১৩:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:০০

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবি বহনকারী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির পাঁচ সদস্যসহ আট জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার রাইসমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জে আর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলে। পথে বাসটি রাইসমিল এলাকায় পৌঁছালে হঠাৎ পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয় পিকআপে থাকা পাঁচ বিজিবির সদস্যসহ আট জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু সাজ্জাদ জানান, বাসের সঙ্গে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা পাঁচ সদস্যসহ আট জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।

এদিকে, আজ সকালে ভোলার মনপুরায় গাড়ি দুর্ঘটনায় নির্বাচনের দায়িত্বে থাকা চার বিজিবি সদস্য আহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম