প্রার্থীর হয়ে নির্বাচনে প্রচারণার অভিযোগে তিন প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ২০:০২ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:০২

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর হয়ে নির্বাচনে প্রচারণা করার অভিযোগে দিনাজপুর-১ আসনের তিন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে এলাহী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং কর্মকর্তারা হলেন বীরগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোটকেন্দ্র শিবরামপুর পাবলিক দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দায়িত্ব পাওয়া ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল, ৬৩ নম্বর ভোটকেন্দ্র চৌপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব পাওয়া বীরগঞ্জ মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম ও ৬৪ নম্বর ভোটকেন্দ্র চৌপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের দায়িত্ব পাওয়া বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী।

তাদের স্থলে নতুন করে তিন জন প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। তারা হলেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীরগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক শামসুজ্জামান ও বীরগঞ্জ ইউআরসি ইন্সপেক্টর মোস্তাকিমা খানম।

জানা যায়, বেশ কয়েকজন শিক্ষক দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন মর্মে অভিযোগ দাখিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকা। পরে সেই অভিযোগ যাচাই-বাছাই শেষে ওই ৩ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম