তাপমাত্রা কমেছে লালমনিরহাটে, ১০ ডিগ্রি রেকর্ড

লালমনিরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ০৯:১২আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:১২

লালমনিরহাটে দিনে রোদ থাকলেও রাতে আবারও তাপমাত্রা কমেছে। শনিবার (২০ জানুয়ারি) জেলায় সারা দিন সূর্য থাকলেও মধ্যরাত থেকে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাদিত হতে থাকে।

রংপুর বিভাগীয় আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার (২১ জানুয়ারি) সকাল ৬টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জেলা রংপুরে ১১ দশমিক ৪, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক শূন্য, কুড়িগ্রামে ৯ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক শূন্য, গাইবান্ধায় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কৃষকরা তাদের আলু, তামাক, ধানের বীজতলা নিয়ে চিন্তিত থাকলেও কৃষি বিভাগ তাদের পরামর্শ দিচ্ছে বলে জানা গেছে।

জেলা কৃষি দফতরের উপপরিচালক হামিদুর রহমান বলেন, ‘কুয়াশার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি হলে আলু এবং ধানের বীজতলার ক্ষতি হবে। ইতোমধ্যে কৃষকরা আলুতে স্প্রে করেছেন। ধানের বীজতলায় সেচ দিতে বলা হচ্ছে। একটু রোদ হলেই ধানের বীজতলা পুনরায় ঠিক হয়ে যাবে। অন্যান্য রবি শস্যের তেমন কোনও ক্ষতি হবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান