লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ছাত্রদলের সভাপতিসহ ৩ জন কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:১৮

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন (৪০) হত্যা মামলায় তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম অতিরিক্ত দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানির পরে অতিরিক্ত দায়রা জজ মো. নজরুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এজাহারভুক্ত তিন আসামি জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

গত বছরের ২৯ অক্টোবর লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীরসহ আরও ৯ জন আহত হন। ওই দিন বিকাল ৩টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি একই উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়াভাঙা এলাকার আজিজার রহমানের ছেলে।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম