শুরু হচ্ছে আলু আমদানি, দাম কমার আশা

হিলি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৪, ২২:৩৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২:৩৩

বাজার নিয়ন্ত্রণে আবারও ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছেন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) আমদানির অনুমতি পাওয়ার সম্ভাবনা আছে। ফলে বৃহস্পতিবার বা শনিবার থেকে আমদানি শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে আলুর দাম ২০-২৫ টাকার মধ্যে চলে আসবে বলে আশা তাদের।

বন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশে আলুর ভরা মৌসুম চলছে। দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত পরিমাণ নতুন আলু উঠেছে। এরপরও দাম কমছে না। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই দুই হাজার টন আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি। আমিসহ বন্দরের বেশ কয়েকজন আমদানিকারক অন্তত ৩০ হাজার টন আলু আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি। সংশ্লিষ্ট দফতরে খোঁজ নিয়ে জেনেছি, বৃহস্পতিবার অনুমোদন দিতে পারে। অনুমোদন পেলেই আমদানি শুরু হবে।’

আলু আমদানির জন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি উল্লেখ করে শহিদুল ইসলাম বলেন, ‘ভারতীয় রফতানিকারকদের সঙ্গে আলোচনা করে রেখেছি। আশা করছি, অনুমোদন পেলে বৃহস্পতিবার বিকালের মধ্যে আমদানি শুরু করবো। যদি কোনও কারণে না হয়, তাহলে শনিবার থেকে শুরু হবে। আমদানি শুরু হলে আলুর দাম ২০-২৫ টাকার মধ্যে চলে আসবে। দেশে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে, তা দিয়ে চাহিদা পূরণ সম্ভব নয়। ফলে আমদানি শুরু হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না, বরং মজুতকারীদের লোকসান হবে।’

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতি দিতে পত্র দিয়েছে আমাদের। বৃহস্পতিবার থেকে অনুমতিপত্র (আইপি) দেওয়া শুরু হবে। ইতোমধ্যে বন্দরের বেশ কয়েকজন আমদানিকারক অনুমতি চেয়ে আবেদন করেছেন। অনুমতি দিলেই আমদানি শুরু হবে। ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।’

প্রসঙ্গত, সরবরাহ কমের অজুহাতে দেশে আলুর দাম বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৩০ অক্টোবর সরকার আমদানির অনুমতি দেয়। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। ১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আমদানি শুরুর খবরে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম