ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহের আলী (৭০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডেনিশ মোড় নামক স্থানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

নিহত সাহের আলী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. শরিফুল ইসলাম এবং ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সারওয়ার হোসেন জানান, ঠাকুরগাঁও শহর থেকে সালন্দরের দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সাহের আলী। এ সময় অপর দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার