দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, হেলপার নিহত

কু‌ড়িগ্রাম প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে এক‌টি দূরপাল্লার নৈশকো‌চ ধাক্কা দিলে বাসটির চাল‌কের সহকারী (হেলপার) নিহত হ‌য়ে‌ছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

নিহত সহকারীর নাম আসাদুল ইসলাম (৩০)। তি‌নি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীদের জানান, শ‌নিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থেকে ছে‌ড়ে যাওয়া এক‌টি নৈশকোচ আন্ধারীঝাড় এলাকায় পৌঁছা‌লে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থে‌কে ধাক্কা দেয়। এসময় বাসচালকের সহকারী আসাদুল প‌ড়ে গি‌য়ে বা‌সের চাকায় পিষ্ট হ‌ন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি রুহুল আমিন বলেন, দাঁড়িয়ে থাকা ট্রা‌কে নৈশকোচ ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘ‌টে‌ছে। বাস‌টি আটক করা হয়েছে। এ ব্যাপারে বাসচাল‌কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী