গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক এমপি কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গাড়ি ভাঙচুরের এক মামলায় সাবেক এমপিসহ দুই বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তারা হলেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আখতারুজ্জামান ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দিকী নয়ন। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে ২০২৩ সালের ৩০ অক্টোবর চিরিরবন্দর উপজেলায় রাস্তায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় করা মামলায় তাদের আসামি করা হয়। ওই মামলায় সকালে জামিন আবেদন করেন তারা। 

দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক শামসুল আলম বলেন, ‘আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার