শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮

পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, রবিবার রাতে মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। যার কারণে কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকায় সকাল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনও বন্ধ নেই। যথারীতি অন্য দিনের মতোই আজ সকাল থেকেই দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী