ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ১৩:৪১ আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৩:৪১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মাহিব ও নাহিদ নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর মাহিবের মরদেহ উদ্ধার করা হলেও এখনও খোঁজ মেলেনি নাহিদের।

বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে মাহিবের মরদেহ উদ্ধার করে। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট এলাকায় সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় মাহিব ও নাহিদ।

নিহত মাহিবের বাড়ি জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়ায়। মাহিব ও নাহিদ দুজনেই জেলা শহরের আহম্মেদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাহিব ও নাহিদসহ ৬-৭ জন বন্ধু সাঁতার কাটতে নামে। এ সময় হঠাৎ করে তারা নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে যেতে থাকে। এ সময় অন্যরা সাঁতার কেটে নদীর তীরে এলেও নিখোঁজ হয় মাহিব ও নাহিদ। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে মাহিবের মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নাহিদের কোনও সন্ধান মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মো. আব্দুল বারী জানান, ছয় বন্ধু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় দুজন। পরে মাহিব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিদকে উদ্ধারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম