১৮০০ কেজি চাল আত্মসাতের প্রমাণ মিলেছে, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হিলি প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ২১:২৭আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২১:২৭

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ১৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বহিষ্কারের বিষয়টি বুধবার (৬ মার্চ) বিকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। একইসঙ্গে কেন তাকে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও অসহায় নারীদের জন্য বরাদ্দ করা ভিডাব্লিউবির ১৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী দিনাজপুর জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। সেহেতু তাকে দিয়ে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তাই তার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একইসঙ্গে অপরাধ সংগঠিত করায় কেন আপনাকে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আলিহাট ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে তার পদ হতে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আজ বিকালের দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পেয়েছি।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের