ছোট ছেলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বীর মুক্তিযোদ্ধার, কারাগারে বড় ছেলে

রংপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪, ২৩:৫৭আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২৩:৫৭

রংপুরে ছোট ছেলের স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন ও তার স্ত্রী সাজেদা বেগম। এ ঘটনায় উল্টো ছোট ছেলের স্ত্রীর করা হয়রানিমূলক মামলায় এই দম্পতির বড় ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জাকির হোসেন ও তার স্ত্রী সাজেদা বেগম নগরীর মধ্য পীরজাবাদ মুসলিমপাড়া মহল্লার বাসিন্দা। জিডিতে এই দম্পতি উল্লেখ করেছেন, তাদের দুই ছেলে। বড় ছেলে সাদেকুর রহমান স্বপন স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে থাকে। ছোট ছেলে শরিফুল ইসলাম সাজু ঢাকার মিরপুর ১১-তে পুলিশ ফাঁড়িতে কর্মরত আছে। তবে তার স্ত্রী শিমু আক্তার শ্বশুরবাড়িতে বসবাস করে। দুই ছেলে আলাদা থাকে। বড় ছেলে বাবা-মায়ের ভরণপোষণ দিলেও দেয় না ছোট ছেলে। উল্টো এসব নিয়ে কথা বললে তার স্ত্রী শিমু আক্তার মাঝেমধ্যে শ্বশুর-শাশুড়িকে নির্যাতন করে। এসবের প্রতিবাদ করে বড় ছেলে। এর ধারাবাহিকতায় গত ৯ মার্চ শিমু আক্তার শ্বশুর-শাশুড়িকে মারতে উদ্যত হয়। সেইসঙ্গে মামলা দিয়ে কারাগারে পাঠানোর হুমকি দেয়। 

এ ঘটনায় ওই দিন বিকালে জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় জিডি করতে যান এই দম্পতি। তাদের দুই ঘণ্টা থানায় বসিয়ে রেখে শেষ পর্যন্ত পুলিশ জানায়, জিডি নেওয়া হবে না। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানকে জানানো হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। এরপর জিডি নেওয়া হয়। জিডিতে শিমু আক্তারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তারা। সেইসঙ্গে ২০১৯ সালের ৩ ডিসেম্বর শিমু আক্তার ও তার বাবাসহ স্বজনরা বাসায় হামলা চালিয়ে নির্যাতন করে দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা উল্লেখ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বলেন, ‘রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে জিডি না নেওয়ার অভিযোগ করায় ক্ষুব্ধ হয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ। তিন দিন পর শিমু আক্তারকে দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করান ওসি। ১৩ মার্চ রাতে আমাদের বাড়িতে অভিযান চালিয়ে বড় ছেলেকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেইসঙ্গে আমার নিরাপরাধ বড় ছেলের মুক্তি চাচ্ছি। লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে জানিয়েছি আমরা।’ 

লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা তদন্ত করে যে দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘ভাসুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিল মুক্তিযোদ্ধা জাকির হোসেনের ছোট ছেলের স্ত্রী। ওই মামলায় তার ভাসুরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। যদি এটি মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম