বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ০৯:৩২আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরির আঘাতে লেবু মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শাহ আলম নামে আরেক ব্যবসায়ী।

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত লেবু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত শাহ আলম একই ইউনিয়নের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লেবু মিয়া, শাহ আলম ও শহিদুল ইসলাম নামে তিন কলা ব্যবসায়ী রাজা বিরাট বাজার থেকে কলা বিক্রি করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে জীবনপুর নামক এলাকায় পৌঁছালে ৫-৭ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লেবু মিয়া নিহত হন। আহত হন শাহ আলম। তবে ঘটনার সময় দৌড়ে পালিয়ে যাওয়ায় রক্ষা পায় শহিদুল ইসলাম।

এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সি-সার্কেল উদয় সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্, ওসি (তদন্ত) মোত্তালেব হোসেন ও গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সি-সার্কেল উদয় সাহা জানান, দুর্বৃত্তরা কলা ব্যবসায়ীদের পথরোধ করে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। তবে দুর্বৃত্তরা কলা ব্যবসায়ীদের কাছ থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়নি। ঘটনাটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি