হিলিতে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

হিলি প্রতিনিধি
২৬ মে ২০২৪, ১৯:২৫আপডেট : ২৬ মে ২০২৪, ১৯:২৫

দিনাজপুরের হিলিতে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে ছাতনী রাউতাড়া ফাজিল মাদ্রাসা। এমন উদ্যোগের ফলে গরম থেকে সুরক্ষা ও শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রবিবার দুপুরে ছাতনী রাউতারা জেএম ফাজিল মাদ্রাসার ৪০০ ছাত্রছাত্রীর মাঝে ছাতা বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ শিক্ষার্থীদের হাতে এসব ছাতা তুলে দেন। এ সময় পৌর মেয়র ও মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ মল্লিক বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, কাউন্সিলর ফারুক মল্লিক, রতন কুমার, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র ও ছাতনী রাউতাড়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামিল হোসেন চলন্ত বলেন, ‘গত কয়েকদিন ধরে সারাদেশের মতো হিলিতে প্রচণ্ড তাপপ্রবাহ বিরাজ করছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যাতে বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত নিশ্চিন্তে আসতে পারে, সেজন্য ছাতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়েছে।’

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, ‘এটি ভিন্নধর্মী উদ্যোগ। এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদ্যোগ ছড়িয়ে পড়বে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার বাড়বে।’

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম