রেলওয়ের মহাপরিচালক সেজে ফেসবুকে প্রতারণা, গ্রেফতার তরুণ কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০১ জুন ২০২৪, ১০:০৩আপডেট : ০১ জুন ২০২৪, ১১:২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম।

গ্রেফতার ওয়াজকুরনী ওরফে সাব্বির (২২) নীলফামারী ডিমলা উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে।

শুক্রবার (৩১ মে) ভোরে প্রতারক চক্রের সদস্য সাব্বিরকে উপজেলার চিলাহাটির জুম্মাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

রেলওয়ে থানায় করা মামলার সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ নানা প্রতারণামূলক কথা বলে মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছে। ঘটনাটি নজরে আসে এক রেলওয়ে পুলিশ সদস্যের। তিনি সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবগত করেন। এরপর তদন্তে নামে রেলওয়ে পুলিশ। তারা ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মহাপরিচালকের পরিচয়ে ভুয়া আইডি ব্যবহারকারী ওই চক্রের এক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোররাতে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রেডমি নোট ১০ লাইট মডেলের একটি অ্যানড্রয়েড ফোনসেট ও একটি নকিয়া বাটন মোবাইল সেট সিমসহ জব্দ করা হয়। পরে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এসআই মো. শফিউল ইসলাম নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই প্রতারক চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১ 
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি