বিষপান করা রোগীকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ২১:১১ আপডেট : ১৮ জুন ২০২৪, ২১:১১

দিনাজপুরে বীরগঞ্জ ও ফুলবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনা মা, শিশু ও অ্যাম্বুলেন্সচালকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার ৭ মাস বয়সী শিশুসন্তান ও ফুলবাড়ীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার মাহাবুব ইসলামের স্ত্রী খাইরুন আক্তার (২৪) ও তার ৭ মাস বয়সী শিশুসন্তান আবুজার এবং হাকিমপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের হারেজ আলীর ছেলে অ্যাম্বুলেন্সচালক এহসান হোসেন (৩২)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ জুন) বিকালে বীরগঞ্জ উপজেলার দলুয়া পল্লীবিদ্যুৎকেন্দ্রের সামনে একটি ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ভ্যানে ৩ যাত্রী ছিলেন; স্বামী-স্ত্রী ও তাদের ৭ মাসের শিশুসন্তান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা খাইরুন আক্তার ও তার শিশুসন্তান আবুজারকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মাহাবুব ইসলাম ও ভ্যানচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রাজারামপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক এহসান হোসেনের মৃত্যু হয়। এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৭ জন আহত হন।

ওসি আরও জানান, অ্যাম্বুলেন্সটি বিষপান করা এক নারী ও তার স্বজনদের নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম