তিস্তায় নৌকাডুবি: একই পরিবারের তিন সদস্যসহ এখনও নিখোঁজ ৬

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জুন ২০২৪, ১৭:৫৭আপডেট : ২০ জুন ২০২৪, ১৮:০০

কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহসহ ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একই পরিবারের তিন সদস্যসহ এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে তিস্তায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। বিকাল সোয়া ৪টার দিকে তিনি জানান, এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। তা‌দের সন্ধানে ফায়ার সা‌র্ভিসের দু‌টি ডুবুরি দল তিস্তায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

এর আগে, বুধবার (১৯ জুন) সন্ধ্যার দিকে ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন বলে উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে। উলিপুরের বজরা পুরান বাজার এলাকায় দাওয়াত খাওয়া শেষে তারা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামে ফিরছিলেন। এ সময় বজরা ইউনিয়নের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়। বুধবার রাত পর্যন্ত ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন।

উদ্ধার অভিযান সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে নৌকার যাত্রী আনিছুর রহমান, তার স্ত্রী রুপালি এবং তাদের এক সন্তান রয়েছেন। অপর তিন জনও শিশু বলে নৌকায় থাকা যাত্রীদের বরাতে জানা গেছে।

উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সা‌র্ভিসের দু‌টি ডুবুরি দল

বজরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মহুবর রহমান বলেন, ‘নিখোঁজদের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন। বাকিরাও শিশু বলে জানতে পেরেছি।’

নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া আনোয়ার নামে এক যাত্রী বলেন, ‘বজরা থেকে দাওয়াত খেয়ে গাবুরারচরে ফিরছিলাম। নৌকায় আমরা শিশুসহ ২৫ থেকে ২৬ জন ছিলাম। এ সময় নদীতে একটি বড় ঢেউ ওঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ নৌকা ঘুরানোর চেষ্টা করলে নৌকা ডুবে যায়। অনেকে উদ্ধার হলেও এখনও ৬ থেকে ৭ জন নিখোঁজ আছেন।’

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনার পর ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ রয়েছে। নৌকায় থাকা যাত্রীদের দেওয়া তথ্যমতে একই পরিবারের তিন জনসহ এখনও ৬ যাত্রী নিখোঁজ আছেন। উদ্ধার অভিযান চলছে।’

তিনি আরও বলেন, ‘তীব্র স্রোত ও ঘোলা পা‌নির কার‌ণে উদ্ধারকাজে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন ডু‌বু‌রি সদস‌্যরা। তারপরও তারা চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন। ত‌বে বিকাল সা‌ড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়‌নি।’

আরও পড়ুন:

/কেএইচটি/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ