দিনাজপুরে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি 
২১ জুন ২০২৪, ১৯:৩৮ আপডেট : ২১ জুন ২০২৪, ১৯:৩৮

দিনাজপুরের চিরিরবন্দরে আশরাফুল আলম (২২) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় মোকসেদুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি চোরাইকৃত ব্যাটারি কেনায় জড়িত থাকায় জামাতুল ইসলাম (২৮) ও রাজন নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রক্তমাখা চাকু, রশি, ভিকটিমের জুতা, কাপড় ও ছিনতাইকৃত ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল-মামুন। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা মোকসেদুল মোমিন নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। ভুক্তভোগী আশরাফুল একই এলাকার হায়দার আলীর ছেলে। তারা একে-অপরের পূর্বপরিচিত।

গ্রেফতার জামাতুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে ও রাজন জেলা শহরের মিশন রোড এলাকার মৃত মঈন খানের ছেলে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল-মামুন বলেন, ‌‘গত ৪ জুন রাত ১০টার দিকে মোকসেদুলসহ আরও দুজন আশরাফুলের ইজিবাইকটি সৈয়দপুর থেকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরহাটে আসার জন্য ভাড়া করেন। জোতরঘু এলাকায় পৌঁছালে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে আশরাফুলকে মারধর করে ইজিবাইকটি কেড়ে নিতে চেষ্টা করেন। আশরাফুল প্রতিবাদ করলে চাকু দিয়ে গলায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মৃত ভেবে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান মোকসেদুল ও সহযোগীরা। স্থানীয়রা দেখতে পেয়ে চালককে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

শেখ জিন্নাহ আল-মামুন আরও বলেন, ‘ঘটনার পর আশরাফুলের বাবা চিরিরবন্দর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সৈয়দপুর থেকে মোকসেদুল মোমিনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকাজে ব্যবহৃত মালামাল ও ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির, উপপরিদর্শক (এসআই) রনিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।

/এএম/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার