নিখোঁজের দুই দিন পর দুজনের মরদেহ মিললো যমুনায়

গাইবান্ধা প্রতিনিধি
২৮ জুন ২০২৪, ১৫:০৯ আপডেট : ২৮ জুন ২০২৪, ১৫:০৯

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকারচর থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান।

নিহতরা হলেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ফারুক হোসেন (৫০) ও কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সোনা মিয়া (৫৫)।

এর আগে, বুধবার (২৬ জুন) রাতে নিখোঁজ হন ওমর ফারুক ও সোনা মিয়া। স্থানীয়রা জানান, বুধবার রাতে উপজেলার কালির ক্যাশ নামক চরে ‘জুয়া খেলতে গিয়ে’ নিখোঁজ হন ফারুক ও সোনা ‌মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইদুর রহমান বলেন, ‘যমুনা নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম