টিকটকের আড়ালে ‘সমকামী ভিডিও’ তৈরি, দুই যুবক গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৭:৫৮ আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭:৫৮

দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের আড়ালে স্কুল ও মাদ্রসাপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে ‘সমকামী ভিডিও’ তৈরির দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে সমকামী ভিডিওসহ শতাধিক অ্যাডাল্ট ভিডিও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

গ্রেফতাররা হলেন ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোতাহার হোসেন (৩২) ও মরিচপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মেজবা মিয়া (২৭)।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) রাতভর ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মেজবা নিয়মিত টিকটক বানান এবং মোতাহার রিকশাচালক। তবে তাদের দুজনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি। স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতেন তারা। আবার সরাসরি নিজেরাও তৈরি করতেন এমন কুরুচিপূর্ণ ভিডিও। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে বুধবার (৩ জুলাই) সকালে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় পুলিশ দুজনকে গ্রেফতার দেখায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘তারা দুজনেই যোগসাজশে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। তবে ভিডিও ধারণ শেষে আরও ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করতো। এতে অস্বীকৃতি জানালে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতো। তাদের ফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি।’

এ ঘটনায় বুধবার বিকাল সাড়ে ৩টায় থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে থানা পুলিশ। সম্মেলনে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ বলেন, ‘গ্রেফতার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এর সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের শনাক্তে আমরা কাজ করছি। গ্রেফতার দুজন মূলত স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করতো। আসামিদের বুধবার বিকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম